ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কর্মকর্তাদের

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করা হয়।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারগণ যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজি কর্মকর্তাদের মামলা তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, পেশাদারত্বের সঙ্গে মামলা তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচারকাজ শেষ করতে হবে। এছাড়া, অভিযান পরিচালনার ক্ষেত্রে নিজেদের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়।

দুই দিনব্যাপী এই মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনে মেট্রোপলিটন ও রেঞ্জ এবং দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কর্মকর্তাদের

আপডেট সময় : ১০:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬