ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আদালতে আবেদন করে জানান, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ অর্জন ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তের স্বার্থে আসামির আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে বিচারক আয়কর নথি জব্দের আদেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৪:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬