সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একজন উপদেষ্টা মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন রোডস বলেন, ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত ‘সর্বোত্তম পরিস্থিতিতেও একটি বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি করেছে।
রোডস আরও মন্তব্য করেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার এই সিদ্ধান্তটি ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি অত্যন্ত লজ্জাজনক অধ্যায়’। তিনি মনে করেন, ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘ধ্বংস’ হয়েছে এবং এর ফলে ‘আরো বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় আসতে চলেছে’। তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, ট্রাম্পের সিদ্ধান্তগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘শক্তিশালী ও সমৃদ্ধ’ করেছে।
রিপোর্টারের নাম 
























