ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে পাশ হলো সন্ত্রাসবিরোধী বিল

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাশের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বুধবার বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়। এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।

অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তা সংশোধিত আকারে সংসদে পাশের জন্য বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি সুপারিশ করেছিল। বিশ্লেষকদের মতে, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই হবে না, বরং দলটির সব নেতাকর্মীকেও বিচারের আওতায় আনা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে পাশ হলো সন্ত্রাসবিরোধী বিল

আপডেট সময় : ০১:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬