ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের সামরিক হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্র ও সংস্থা।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই যুদ্ধবিরতিকে সাধুবাদ জানিয়ে বলেছেন, টেকসই শান্তির জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, তবে তারা সতর্ক করে বলেছেন যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য এখনো অনেক কাজ বাকি। জাপান ও ইরাকও এই যুদ্ধবিরতিকে সংকট নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বর্ণনা করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, যুক্তরাষ্ট্র ও ইরান তাদের মিত্রদের নিয়ে লেবাননসহ সব জায়গায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। সামগ্রিকভাবে এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা কিছুটা হলেও শিথিল করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























