যুক্তরাষ্ট্রের ঘোষিত দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও নিজেদের কঠোর অবস্থান বজায় রেখেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, এই যুদ্ধবিরতি মানেই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নয়। ইরানের সামরিক বাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের ‘হাত বন্দুকের ট্রিগারেই আছে’ বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শত্রুপক্ষ যদি যুদ্ধবিরতি চলাকালে সামান্যতম ভুল বা উস্কানি দেয়, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির অভ্যন্তরে যে উত্তেজনা বিরাজ করছে, এই বিবৃতি তারই প্রতিফলন। ইরান দাবি করেছে, তাদের যোদ্ধারা রণক্ষেত্রে শত্রুকে ঐতিহাসিক পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে এবং যুদ্ধের অধিকাংশ সামরিক লক্ষ্য ইতিমধ্যে অর্জিত হয়েছে।
তেহরান নিশ্চিত করেছে যে, আগামী ১০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা শুরু হবে। এই আলোচনা যদি ইরানের দাবিদাওয়া মেনে নিয়ে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছাতে পারে, তবেই তারা একে বিজয় হিসেবে গণ্য করবে। অন্যথায় নিজেদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ।
রিপোর্টারের নাম 
























