ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় এক মাসে দেড় সহস্রাধিক প্রাণহানি, নিহতদের মধ্যে শতাধিক শিশু

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত এক মাসে নিহতের সংখ্যা ১ হাজার ৫৩০ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ১০২ জন নারী এবং ১৩০ জন শিশু রয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে দেশটিতে আহতের সংখ্যা ৪ হাজার ৮১২ জন ছাড়িয়ে গেছে।

ইসরায়েলি বাহিনী ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলা এই তীব্র লড়াইয়ে লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা সমর্থন করেছেন, তবে এই চুক্তির আওতায় লেবাননকে রাখা হয়নি।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ফলে লেবানন সীমান্তে উত্তেজনা কমার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, যা সাধারণ মানুষের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

লেবাননে ইসরায়েলি হামলায় এক মাসে দেড় সহস্রাধিক প্রাণহানি, নিহতদের মধ্যে শতাধিক শিশু

আপডেট সময় : ১২:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬