ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দেশের ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয়: সংসদে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে বর্তমানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। দেশের সব গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে কি না এবং না থাকলে তার সংখ্যা কত—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী এই পরিসংখ্যান প্রদান করেন।

শিক্ষামন্ত্রী জানান, বিভাগীয় পর্যায়ে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগে, যেখানে ৮১৮টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এরপর ঢাকা বিভাগে ৭১৭টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি, সিলেট বিভাগে ২৬০টি, বরিশাল বিভাগে ৪৫টি এবং রংপুর বিভাগে ৩৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, যেসব গ্রামে বর্তমানে কোনো বিদ্যালয় নেই, সেখান থেকে প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয় শর্তাবলী ও গুরুত্ব বিবেচনা করে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

দেশের ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয়: সংসদে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১২:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬