ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যুদ্ধের বিরতি মানেই সমাপ্তি নয়: ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গোলাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, এই বিরতি যুদ্ধের সমাপ্তি নয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খামেনি জানান, ‘এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সামরিক বাহিনীর সকল শাখার উচিত সর্বোচ্চ নেতার আদেশ মেনে গোলাবর্ষণ বন্ধ করা।’

ইরান স্পষ্ট করে দিয়েছে যে, এই যুদ্ধবিরতিকে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হিসেবে দেখা উচিত নয়। তেহরান আরও জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে যেকোনো ধরনের হামলা মোকাবিলায় তাদের প্রস্তুতি অব্যাহত থাকবে এবং তাদের হাত ‘বন্দুকের ট্রিগারে থাকবে’।

যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, ‘পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে, এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয়… আমাদের হাত ট্রিগারের ওপরেই রয়েছে, এবং শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্যতম ভুল হলেও তার জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

যুদ্ধের বিরতি মানেই সমাপ্তি নয়: ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

আপডেট সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬