ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর, শুক্রবার ইসলামাবাদে শান্তি বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তেহরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা শুরু হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সভ্যতা ধ্বংস করা থেকে বিরত থাকার এবং দুই সপ্তাহের জন্য দেশটির ওপর হামলা ‘স্থগিত’ করার ঘোষণা দেন।

পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির পরিধি কেবল দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, বরং লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও এটি কার্যকর হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিশ্চিত করেছেন। চুক্তিটি অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ এই সমঝোতাকে স্বাগত জানিয়ে দুই দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘উভয় দেশ যে বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এই উচ্চপর্যায়ের মধ্যস্থতায় দুই পক্ষই অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে।’ তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আগামী শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে সব বিরোধের একটি চূড়ান্ত মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর, শুক্রবার ইসলামাবাদে শান্তি বৈঠক

আপডেট সময় : ১০:০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬