ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হরমুজ প্রণালীতে ইরান ও ওমানের টোল আদায়ের অনুমতি

পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আদায়ের অনুমতি পেয়েছে ইরান ও ওমান। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এপি নাম প্রকাশে অনিচ্ছুক এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান এই টোলের অর্থ দেশের পুনর্গঠনের কাজে ব্যবহার করবে। ওমান তার অর্থ কী কাজে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমানের যৌথ ভূখণ্ডগত অধিকার রয়েছে। এতদিন আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচিত এই প্রণালিতে কোনো ধরনের টোল আরোপের নজির ছিল না।

হরমুজ প্রণালি ভৌগোলিকভাবে উভয় দেশের জলসীমার মধ্যে অবস্থিত হওয়ায় এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

হরমুজ প্রণালীতে ইরান ও ওমানের টোল আদায়ের অনুমতি

আপডেট সময় : ১০:০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬