ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জবিতে পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মেলাকে কেন্দ্র করে স্টল বা দোকান বরাদ্দের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

মঙ্গলবার, ৭ এপ্রিল, অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ও ২ বৈশাখ, ১৪৩৩ (১৪-১৫ এপ্রিল, ২০২৬) মঙ্গল ও বুধবার পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করতে পারবেন।

মেলায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য নির্ধারিত আবেদন ফরম রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ১২ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

জবিতে পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন

আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬