বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ইবনে সিনা হাসপাতালের একদল অভিজ্ঞ দন্ত চিকিৎসক এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। ডা. মো. আরিফুর রহমানের নেতৃত্বে চিকিৎসক দলটি শিক্ষার্থীদের মুখগহ্বরের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।
বিদ্যালয়ের প্লে-গ্রুপ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এই স্বাস্থ্য ক্যাম্পে অংশ নেয়। বিশেষ করে ছোট শিশুদের জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন আনন্দঘন ও শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, বরং শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
রিপোর্টারের নাম 

























