ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ৯৬৯

সারাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে ৯৬৯ জন শিশু। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৫৮টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং ৬৬৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জন রোগী, যাদের মধ্যে ১৩ হাজার ৫০০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮৪৯ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৩ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো শারীরিক জটিলতায় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ৯৬৯

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ৯৬৯

আপডেট সময় : ০৫:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬