ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭৫৩, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৪

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে আরও ৭৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮৪ শিশু এবং উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭০২ জন। একই সময়ে ৬৬০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২৮ জন। মোট মৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন এবং উপসর্গ নিয়ে ৬৬০ জন শিশু মারা গেছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬০১ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ জনের। আক্রান্তদের মধ্যে ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং প্রায় ৯০ হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রংপুর দখলের চিন্তা করলে আমরাও কলকাতা দখল করব’: হুঁশিয়ারি কর্নেল অলির

দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭৫৩, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৪

আপডেট সময় : ০৬:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬