ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস: ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে, বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে দেশের ১৯টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোতে চলাচলরত নৌযানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মর্মান্তিক মৃত্যু: আলমারিতে লুকিয়ে থাকা সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস: ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত

আপডেট সময় : ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬