ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইহুদিদের নিরাপত্তায় ২৫ কোটি পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা করল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে তাদের নিরাপত্তা জোরদারে ২৫ কোটি পাউন্ডের একটি বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। সোমবার ঘোষিত এই প্রকল্পের আওতায় আগামী তিন বছর ইহুদি অধ্যুষিত এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং উপাসনালয়গুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই তহবিলের মাধ্যমে কেবল লন্ডনেই ৩০০ জনসহ সারাদেশে মোট ৫০০ জনেরও বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইহুদি-বিদ্বেষ মোকাবিলা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে বিদ্বেষমূলক অপরাধের যে উত্থান ঘটেছে তা দেশের মূল্যবোধের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই তহবিলের একটি অংশ ইহুদি-বিদ্বেষ বিরোধী সচেতনতামূলক শিক্ষা কার্যক্রমেও ব্যয় করা হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে লন্ডনের গোল্ডার্স গ্রিনসহ বিভিন্ন স্থানে ইহুদিদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি থামছে না, আজও ভারী বর্ষণের আভাস

ইহুদিদের নিরাপত্তায় ২৫ কোটি পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা করল যুক্তরাজ্য

আপডেট সময় : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬