ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বৃষ্টি থামছে না, আজও ভারী বর্ষণের আভাস

টানা বৃষ্টির ফলে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে পুনরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে ফেলেছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় এই এলাকাগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। টানা কয়েকদিনের এই বৈরী আবহাওয়ার ফলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। নগরবাসী ও সংশ্লিষ্ট সকলকে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ডিগ্রিধারী নয়, দক্ষ গ্র্যাজুয়েট তৈরির কারখানাই হোক বিশ্ববিদ্যালয়

বৃষ্টি থামছে না, আজও ভারী বর্ষণের আভাস

আপডেট সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬