ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শওকত উসমান মিসবাহ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না। নিহতের ভাই কাজ শেষে বাড়ি ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তিনি জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধুনটে যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬