ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফার দাফন সম্পন্ন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ৭৪ বছর বয়সে পরলোকগমন করা এই নেতার শেষ বিদায়ে অংশ নিতে রোববার দোহার ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব মসজিদে মানুষের ঢল নামে। জানাজা শেষে তাকে দোহার উত্তরে লুসাইল কবরস্থানে সমাহিত করা হয়।

দাফন অনুষ্ঠানে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অত্যন্ত সাধারণ ও ধর্মীয় নিয়ম মেনে তাকে দাফন করা হয়। শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। তার দূরদর্শী নেতৃত্বে কাতার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধর্মকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফার দাফন সম্পন্ন

আপডেট সময় : ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬