ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ফের বাড়ল জেট ফুয়েলের দাম, প্রতি লিটারে বাড়ল ২৫ টাকা

দেশের বাজারে আবারও উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার বিইআরসি কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে, যা মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা, যা আগে ছিল ২০২ টাকা ২৯ পয়সা। একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর আগে গত ২৪ মার্চও একবার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়ার ওপর বাড়তি চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা

ফের বাড়ল জেট ফুয়েলের দাম, প্রতি লিটারে বাড়ল ২৫ টাকা

আপডেট সময় : ০৭:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬