ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

হামে আশঙ্কাজনক পরিস্থিতি: তিন সপ্তাহে ১৪৯ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ১১

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহেরও কম সময়ে হামের উপসর্গে মোট ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে, এবং আরও ১২৮ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৬ এপ্রিল সকাল ৮টা থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন সন্দেহজনক হামে আক্রান্ত ছিল এবং ১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এই একই সময়ে সারাদেশে আরও ১ হাজার ২৩৬ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৬৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৮৮৩ জন সন্দেহজনক এবং ১ হাজার ৩৯৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী ও ঢাকা বিভাগে সংক্রমণের তীব্রতা এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি। রাজশাহীতে এ পর্যন্ত সর্বোচ্চ ৫৮ শিশু এবং ঢাকা বিভাগে ৫১ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে মোট ৬ হাজার ৮৮৩ শিশু ভর্তি আছে, এবং ৪ হাজার ৬৩৫ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে নরওয়ে বিদায় নিলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছেন হালান্ড

হামে আশঙ্কাজনক পরিস্থিতি: তিন সপ্তাহে ১৪৯ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ১১

আপডেট সময় : ০৫:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬