ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাহুবলে রেললাইনের পাশ থেকে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় রেললাইনের পাশ থেকে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মাহবুব সরোয়ার রাজন (২৫), যিনি সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা। রাজন ঢাকায় একটি চাকরির নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। রোববার বিকেলে বাহুবলের সাটিয়াজুরী স্টেশনের অদূরে দাসপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ঢাকা থেকে একটি ট্রেনযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে রাজনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের দেওয়া লাশের ছবির মাধ্যমে রাজনের পরিচয় শনাক্ত করেন তার ভাইয়েরা। স্থানীয়দের ধারণা, চলন্ত ট্রেনে তিনি ছিনতাইকারী বা মলম পার্টির খপ্পরে পড়ে থাকতে পারেন এবং তারা সব লুট করে তাকে ট্রেন থেকে নিচে ফেলে দিয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি থামছে না, আজও ভারী বর্ষণের আভাস

বাহুবলে রেললাইনের পাশ থেকে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬