গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ছাইদার রহমান (৫৭), তিনি ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছাইদার রহমানের শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলবে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























