ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের গুলিতে জেলে গুরুতর আহত

সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বনদস্যুদের অতর্কিত গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া সংলগ্ন মুল্লি খালের ভারানির মুখে এই ঘটনা ঘটে। আহত জেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, আতিয়ার রহমানসহ একদল জেলে সুন্দরবনে কাঁকড়া ধরছিলেন। এসময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা তাকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই বিষয়টি পুলিশ ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, সুন্দরবনে বনদস্যুদের দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং অপরাধীদের ধরতে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। এই ঘটনার পর থেকে সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে কৃষিজমি ধ্বংস করে অপরিকল্পিত পাথর উত্তোলন, উদ্বেগ পরিবেশবাদীদের

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের গুলিতে জেলে গুরুতর আহত

আপডেট সময় : ০২:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬