ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাবুগঞ্জে অবৈধ জ্বালানি মজুত: ৩ হাজার লিটার তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযানে নতুন করে তিন হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের দুই ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘মেসার্স হাওলাদার স্টোর’ ও ‘সিকদার স্টোর’ নামে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

অভিযুক্ত ডিলার আ. কুদ্দুস হাওলাদার ও মো. সাইদুর রহমান শিকদারকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী জরিমানা করা হয়। তাদের দোকান থেকে দুই হাজার ৪০০ লিটার ডিজেল ও ৬০০ লিটার পেট্রোলসহ মোট তিন হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেল নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট ও আলফা চালকদের কাছে বিক্রি করে তিন লাখ নয় হাজার ৬০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, অভিযুক্তরা বরিশাল নগরের লঞ্চঘাট এলাকার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে বাবুগঞ্জে এনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি মজুত ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২ দেশের সম্মিলিত নিন্দা, অবিলম্বে বন্ধের আহ্বান

বাবুগঞ্জে অবৈধ জ্বালানি মজুত: ৩ হাজার লিটার তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬