ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শিক্ষক স্বল্পতা মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ

সারা দেশের বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে। এখন থেকে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা প্রস্তুত করা হবে। প্রয়োজনে এই তালিকা থেকে শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। এই চিঠিটি দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা ও নিয়োগ প্রক্রিয়ার বিলম্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।

এতে আরও বলা হয়, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষাদান নিশ্চিত করার লক্ষ্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/অ্যাডহক কমিটির অনুমোদন নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে একটি ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠন করা হবে। জেলা প্রশাসকদের উপজেলাভিত্তিক অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি পুল গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন অনুযায়ী এই পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ করা হবে। এই সংক্রান্ত সম্মানী ব্যয় প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে নির্বাহ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বিস্ময় আধুনিক ক্ষেপণাস্ত্র: যেভাবে আকাশপথে নিখুঁত লক্ষ্যভেদ করে এই মারণাস্ত্র

শিক্ষক স্বল্পতা মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ

আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬