ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পুলিশের তাড়া খেয়ে ১২ পিস ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ভয়ে প্রায় ১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে খেয়ে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড-সংলগ্ন নীলখোলা এলাকায়।

মাদক কারবারি সানোয়ার হোসেন মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে গৌরনদী থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে দাঁড়াতে বলা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটক করার পর তিনি কৌশলে ১০-১২টি ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। এর কিছুক্ষণ পরেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পুলিশি পাহারায় অচেতন মাদক কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২ দেশের সম্মিলিত নিন্দা, অবিলম্বে বন্ধের আহ্বান

পুলিশের তাড়া খেয়ে ১২ পিস ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

আপডেট সময় : ০১:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬