ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

লেবাননে ইসরাইলি হামলায় একদিনে ৩৫০ জনের মৃত্যু, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম

লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, গত বুধবার (৮ এপ্রিল) মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দেশজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৩৫০ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত মোট ২ হাজার ৫৫ জন প্রাণ হারিয়েছে এবং আহতদের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬ হাজার ৫৮৮ জনে।

লেবাননের চিকিৎসকেরা জানিয়েছেন, ইসরাইলি হামলার তীব্রতার কারণে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অসংখ্য এলাকা এই হামলার শিকার হওয়ায় হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামলানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই

লেবাননে ইসরাইলি হামলায় একদিনে ৩৫০ জনের মৃত্যু, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম

আপডেট সময় : ০১:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬