ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

স্মার্ট হোম ও আইওটি পণ্যে টেশিস ও অরেঞ্জ এক্সপ্রেসের যৌথ যাত্রা

টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এবং অরেঞ্জ এক্সপ্রেস লিমিটেড সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে স্মার্ট হোম ও আইওটি (ইন্টারনেট অফ থিংস) ভিত্তিক বিভিন্ন উন্নতমানের ডিভাইস উৎপাদন, সংযোজন এবং বাজারজাত করবে।

টেশিসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অরেঞ্জ এক্সপ্রেস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আউয়াল এবং চীফ অপারেটিং অফিসার জুবায়ের কায়েস এবং টেশিসের পক্ষে উপমহাব্যবস্থাপক (বিক্রয়, বিপণন ও সেবা) জনাব মো. মাজহারুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক (পরিকল্পনা ও সমন্বয়) জনাব এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

এই অংশীদারিত্বের আওতায় যে সকল স্মার্ট ডিভাইস উৎপাদন করা হবে তার মধ্যে রয়েছে স্মার্ট হোম কিট, স্মার্ট সুইচ, ফিঙ্গারপ্রিন্ট ও স্মার্ট সিকিউরিটি লক, স্মার্ট এলইডি বাল্ব এবং ওয়াই-ফাই সিকিউরিটি ক্যামেরা। চুক্তি অনুযায়ী, টেশিস উৎপাদন কার্যক্রমের ব্যবস্থাপনা এবং সরকারি পর্যায়ে বিপণন সহায়তা প্রদান করবে। অন্যদিকে, অরেঞ্জ এক্সপ্রেস লিমিটেড প্রযুক্তি সরবরাহ, উৎপাদন, বিপণন এবং সম্পূর্ণ ভ্যালু চেইন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

এই অংশীদারিত্ব দেশীয় প্রযুক্তিনির্ভর ‘মেইড ইন বাংলাদেশ’ স্মার্ট ডিভাইস উৎপাদনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, যা দেশের তথ্যপ্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বিস্ময় আধুনিক ক্ষেপণাস্ত্র: যেভাবে আকাশপথে নিখুঁত লক্ষ্যভেদ করে এই মারণাস্ত্র

স্মার্ট হোম ও আইওটি পণ্যে টেশিস ও অরেঞ্জ এক্সপ্রেসের যৌথ যাত্রা

আপডেট সময় : ০১:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬