ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রামুতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান: এক্সকাভেটর জব্দ, জড়িতদের সন্ধানে তৎপর প্রশাসন

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি এক্সকাভেটর জব্দ করেছে প্রশাসন। গত রোববার দুপুর ২টায় পাঞ্জেগানা বাজারসংলগ্ন ভগবানটিলা নামক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি দল ভগবানটিলা এলাকায় অভিযান চালায়। এ সময় পাহাড়ের মাটি কাটার সত্যতা পাওয়া যায় এবং মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সকাভেটর (ড্রেজার) ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। তবে, অভিযানের খবর টের পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রামু উপজেলা ভূমি কর্মকর্তা স্বরূপ মুহুরী জানিয়েছেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পাহাড় নিধনের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত যন্ত্রটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি পরিবেশ ধ্বংসকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২ দেশের সম্মিলিত নিন্দা, অবিলম্বে বন্ধের আহ্বান

রামুতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান: এক্সকাভেটর জব্দ, জড়িতদের সন্ধানে তৎপর প্রশাসন

আপডেট সময় : ০১:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬