ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঈনের চার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত অন্য চারজন হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) এবং মো. লিটন মিয়া (৩৮)।

গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি এবং অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন যে, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। গত ১০ এপ্রিল সকালে আসামিরা আবু হানিফের বাসার সামনে এসে তার স্ত্রী-কে পাঁচ লাখ টাকা দাবি করে এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ক্ষতি করার হুমকি দেয়। পরবর্তীতে তারা হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে এবং হাসপাতালের মালিক কামরুল ইসলামকে উদ্দেশ্য করে মানহানিকর স্লোগান দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২ দেশের সম্মিলিত নিন্দা, অবিলম্বে বন্ধের আহ্বান

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬