ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না: এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘সংবিধানের দোহাই দিয়ে বা অজুহাত দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এই সংবিধানের দোহাই দিতে গিয়েই ওবায়দুল কাদেররা আজ কলকাতায় আইসিইউতে রাত কাটাচ্ছেন, শেখ হাসিনাকে এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে এবং ভারতকে আওয়ামী লীগের তীর্থস্থানে পরিণত করতে হয়েছে।’

সোমবার (৬ এপ্রিল) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি-সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘শিক্ষা না নিলে আপনাদেরকেও (বিএনপি) ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ১৭ বছরের জুলুম-নির্যাতনের ইতিহাস কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনারা গোল্ড ফিসকেও হার মানিয়েছেন। আপনারা আত্মবিস্মৃত জাতি।’

তিনি আরও বলেন, ‘আমরাও আপনাদের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, শহীদ জিয়ার স্বপ্নের রাজনীতি করছি। কিন্তু আপনাদের আচরণের মধ্যে সেই বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনাদের বিএনপি সংবিধান বিশেষজ্ঞদের আয়নায় আমরা জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি কোত্থেকে এসেছে?’ তিনি বাংলাদেশপন্থী রাজনীতি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের বিএনপিকে খুঁজে পেতে চান।

জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, যারা এই সনদকে তোয়াক্কা করবে না, তাদের মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ হাওয়া থেকে উড়ে আসেনি। যে লড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে, তা আবারও নামবে। বাংলাদেশ তার লড়াইয়ের ইতিহাসকে লক্ষ্য রেখে জবাব দেবে যে তারা আজকের ইতিহাসকে ভুলে যায়নি। যারা পুরনো রাজনীতির ইতিহাস নিয়ে আসতে চান, তারা আওয়ামী লীগ বা মুসলিম লীগের ইতিহাস ভুলে যান না।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং গত ২০ বছরের গণতন্ত্রের পক্ষের শক্তির লড়াইকে সামনে রেখে হয়েছে। তাই আসুন, যে যেই দলেরই রাজনীতি করি না কেন, সবাই বাংলাদেশের রাজনীতি করি, দেশের পক্ষে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বিস্ময় আধুনিক ক্ষেপণাস্ত্র: যেভাবে আকাশপথে নিখুঁত লক্ষ্যভেদ করে এই মারণাস্ত্র

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না: এবি পার্টি

আপডেট সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬