ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পাকুন্দিয়ায় বিপুল দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার আশুতিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আশুতিয়া গ্রামের আল-আমিন এবং কাওয়ালীকান্দা গ্রামের মন্টু মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আশুতিয়া গ্রামে মাদক কেনাবেচা চলছে। সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তলোয়ার, রামদা, কুড়াল ও ছুরিসহ ১৩টি ধারালো অস্ত্র, দুটি ওয়্যারলেস সেট এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে নিরাপত্তার চাদরে রাজধানী: ১৪ স্থানে ব্যারিকেড ও কঠোর বিধিনিষেধ

পাকুন্দিয়ায় বিপুল দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬