ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ফরিদগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্ত আকরাম গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে বাবার বাড়ি যাওয়ার পথে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৮) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আকরাম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকরাম উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী জীবিকার প্রয়োজনে চাঁদপুর শহরে অবস্থান করেন। গত বুধবার বিকেলে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন এলাকায় পৌঁছালে আকরাম হোসেনের নেতৃত্বে একদল বখাটে তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক সড়কের পাশের একটি নির্জন সুপারি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসে এবং অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পায়। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রধান অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

ফরিদগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্ত আকরাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬