ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ মে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এ সংক্রান্ত আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

সচিব জানান, রাজনৈতিক দলগুলোর আসন প্রাপ্তির আনুপাতিক হার অনুযায়ী বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসনে মনোনয়ন দেওয়ার সুযোগ পাবেন। বর্তমান সংসদের আসন বিন্যাস অনুযায়ী এই কোটা বণ্টন করা হয়েছে।

নির্বাচনি আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মে’র মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন এই সময়সূচি নির্ধারণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬