ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে নূপুর চুরির অপবাদে গৃহবধূকে বেঁধে নির্যাতন, স্বামীর মাথা ন্যাড়া করে উল্লাস

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন এবং তার স্বামীর মাথা ন্যাড়া করে দেওয়ার অমানবিক ঘটনা ঘটেছে। রোববার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর নাম রূপালী এবং তার স্বামীর নাম ইমরান। নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক শিশুর পায়ের নূপুর চুরির অভিযোগে রূপালী ও ইমরানকে স্থানীয় একটি স্কুলের বারান্দায় আটকে রাখা হয়। সেখানে রূপালীকে খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হয় এবং সবার সামনে ইমরানের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। পরে ইমরানকে ছেড়ে দিলেও রূপালীকে পুলিশের হাতে তুলে দেয় নির্যাতনকারীরা।

পীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, স্থানীয়রা ওই নারীকে আটক করে থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে চুরির অভিযোগের সত্যতা এবং আইন নিজের হাতে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে নিরাপত্তার চাদরে রাজধানী: ১৪ স্থানে ব্যারিকেড ও কঠোর বিধিনিষেধ

ঠাকুরগাঁওয়ে নূপুর চুরির অপবাদে গৃহবধূকে বেঁধে নির্যাতন, স্বামীর মাথা ন্যাড়া করে উল্লাস

আপডেট সময় : ০১:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬