গাজা, সুদান ও বাংলাদেশে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট ও আর্থিক হিসাব প্রকাশ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। সংস্থাটি তাদের গত রমজানের আয়-ব্যয়সহ ২০২৩-২০২৫ অর্থবছরের বিস্তারিত অডিট রিপোর্ট গণমাধ্যমের কাছে হস্তান্তর করেছে। এতে মাঠ পর্যায়ের বিতরণের রসিদ ও প্রয়োজনীয় সব নথিপত্র অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের দান করা অর্থের প্রতিটি পয়সার হিসাব স্বচ্ছতার সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। দেশের বিশিষ্ট আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত এই নিবন্ধিত সংস্থাটি বর্তমানে বাংলাদেশ ছাড়াও যুদ্ধবিধ্বস্ত গাজা ও সুদানে তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও সংস্থাটি গাজা ও সুদানের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই অরাজনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে।
সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় তাদের সহায়তা কার্যক্রম শুরু হয়। ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে প্রতিটি কার্যক্রমের স্থান, তারিখ এবং সুবিধাভোগীদের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এছাড়া দেশের বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুসরণ করে আইনি পরামর্শকের মাধ্যমেই সব লেনদেন সম্পন্ন করা হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।
রিপোর্টারের নাম 






















