ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকার। সোমবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
এর আগে গত বছরের ২০ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর থানায় আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম। এছাড়া ঢাকার একটি আদালতেও তার বিরুদ্ধে একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন একজন চিকিৎসক। অভিযোগ ছিল, একটি গানের অনুষ্ঠানে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্য করেছেন।
উক্ত মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তার মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রিপোর্টারের নাম 






















