ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ইসির বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। আজকের এই সভা থেকেই নারী আসনের ভোটের সময়সূচি ঘোষণা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

বৈঠকের আলোচ্যসূচিতে সংরক্ষিত আসনের তফসিল ছাড়াও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি মালামাল সংরক্ষণ, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দুটি সংসদীয় আসনের উপনির্বাচন পরিস্থিতি পর্যালোচনা এবং নির্বাচনি দায়িত্ব পালনকালে হতাহতদের ক্ষতিপূরণ নীতিমালা পর্যালোচনা। এছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইনি মামলা ও দরখাস্ত নিয়েও কমিশন বৈঠকে আলোচনা করা হবে।

নির্বাচনি আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মের মধ্যে এই নির্বাচন শেষ করতে হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ইসির বৈঠক শুরু

আপডেট সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬