ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে আলটিমেটাম দিলেন ট্রাম্প: নির্দিষ্ট সময়সীমা ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া তার চূড়ান্ত আলটিমেটামের নির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তার এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি সতর্ক করে বলেছিলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তারা (ইরান) যদি কোনো ব্যবস্থা না নেয়, তবে দেশটিতে কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু আস্ত থাকবে না।’

মূলত গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটেই ইরানকে এমন নজিরবিহীন সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে আলটিমেটাম দিলেন ট্রাম্প: নির্দিষ্ট সময়সীমা ঘোষণা

আপডেট সময় : ০৩:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬