সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের নাগরিকদের জন্য লেবানন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুই মাস আগে ইরান ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য যুদ্ধের কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের জেরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
তবে, লেবানন ভ্রমণের আগে আমিরাতের নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে বলে জানানো হয়েছে। গত ৩০ এপ্রিল ইউএই তাদের নাগরিকদের ইরান, লেবানন এবং ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। একইসঙ্গে ওই দেশগুলোতে অবস্থানরত সব আমিরাতি নাগরিককে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়।
বর্তমানে ইরান এবং ইরাক ভ্রমণের ওপর এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তবে সম্প্রতি তেহরান ও দুবাইয়ের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে, যা যুদ্ধের পর এই প্রথম।
রিপোর্টারের নাম 

























