ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতারণা ও অর্থ আত্মসাৎ: মার্কিন আদালতে চীনা ধনকুবের গুও ওয়েনগুইয়ের ৩০ বছরের কারাদণ্ড

প্রতারণা ও বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে চীনা ধনকুবের গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। একসময় চীনের অন্যতম সেরা ধনী হিসেবে পরিচিত গুও ওয়েনগুই, যিনি মাইলস গুও বা হো ওয়ান কোয়োক নামেও পরিচিত, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেওয়া হলো।

জানা যায়, চীনে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত থাকার সময় অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৭ সালে গুও ওয়েনগুই সেখান থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি অবশ্য বরাবরই এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছিলেন। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর তিনি নিজেকে চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনের সরকারের একজন কড়া সমালোচক হিসেবে পরিচয় দেন এবং অনলাইনে উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী তৈরি করেন।

তবে পরবর্তীতে তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ ওঠে। এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নিউইয়র্কের একটি আদালত তাকে তিন দশকের কারাদণ্ড প্রদান করে। আদালতের বিচারক অ্যানালিসা টরেস তার রায়ে উল্লেখ করেন, গুও ওয়েনগুই চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা ব্যক্তিদের শোষণ করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎ করা অর্থ তিনি নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যয় করেছেন।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী শন এস বাকলি বলেন, ‘লোভে পড়ে গুও হাজার হাজার মানুষের বিশ্বাসের অপব্যবহার করেছেন।’ তিনি আরও যোগ করেন, ‘আজকের এই রায় দেখিয়ে দিয়েছে যে, খ্যাতি ও সম্পদ আপনাকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। যারা নিজের সুখ-সমৃদ্ধির স্বার্থে পরিবারকেই শিকার বানাতে দ্বিধা করেন না, সেই প্রতারকদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হয়।’

যুক্তরাষ্ট্রে আসার আগে গুও ওয়েনগুই আবাসন ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ গড়েছিলেন এবং চীনা সরকারের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। পরে তার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে তিনি শাস্তি এড়াতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৩১ কোটি টাকা আত্মসাৎ: ৭৩ বিনিয়োগকারীর অভিযোগে লাপাত্তা ওয়াহিদুল

প্রতারণা ও অর্থ আত্মসাৎ: মার্কিন আদালতে চীনা ধনকুবের গুও ওয়েনগুইয়ের ৩০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬