কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল বা ‘পরিষেবা মাশুল’ আরোপের বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। সম্প্রতি দুই দেশের যৌথ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওমান জানিয়েছে, উপকূলীয় রাষ্ট্র হিসেবে তারা এই ব্যবস্থাপনায় যুক্ত থাকতে আগ্রহী এবং সেবা প্রদানের বিনিময়ে ফি আদায়কে যৌক্তিক মনে করে।
এই সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে একটি কারিগরি কমিটি গঠন করা হচ্ছে, যারা আগামী কয়েক দিনের মধ্যে নৌপথ নির্ধারণ ও ফি আদায়ের খসড়া চূড়ান্ত করবে। তবে এই উদ্যোগের তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক এই জলপথে কোনো ধরনের মাশুল আদায় করা বৈধ নয়।
উল্লেখ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও পশ্চিমাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওমানের এই সমর্থন তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক নৌ-রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 

























