ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী: প্রাণহানি ১৭০০ ছাড়াল, ধ্বংসস্তূপে এখনো চলছে উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির ইতিহাসে গত এক শতাব্দীর মধ্যে অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বহু ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ এবং আহত পাঁচ সহস্রাধিক মানুষের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা দিনরাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর নগরী লা গুয়াইরা। সেখানে স্বজনদের সন্ধানে স্থানীয় বাসিন্দারা নিজেরাই শাবল ও হাতুড়ি নিয়ে উদ্ধারকাজে নেমে পড়েছেন। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই ঘটনাকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, প্রায় ২৫ হাজার জরুরি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে প্রায় ৮০০ ভবন ধসে পড়েছে। আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। তবে এর মাঝেই ১০০ ঘণ্টার বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যা উদ্ধারকর্মীদের মাঝে আশার আলো জুগিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী: প্রাণহানি ১৭০০ ছাড়াল, ধ্বংসস্তূপে এখনো চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় : ১১:২৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬