মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোয় সম্ভাব্য হামলার প্রসঙ্গে আবারো কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে এবং তাদের তেল সম্পদ দখলের বিষয়টিও বিবেচনা করা হবে। ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই আপনারা দেখবেন, ইরানজুড়ে সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো ভেঙে পড়ছে।’
তবে এমন কঠোর হুঁশিয়ারির মাঝেই ট্রাম্প দাবি করেন, ইরানের কিছু কর্মকর্তা ইতোমধ্যে আলোচনায় যুক্ত হয়েছেন এবং আগামী সোমবারের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, তেহরান ট্রাম্পের এসব বক্তব্য বারবার অস্বীকার করেছে। ইরানি কর্মকর্তাদের মতে, চুক্তি নিয়ে ট্রাম্পের দাবিগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।
রিপোর্টারের নাম 
























