যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, চলতি বছরের শুরুতে ইরান সরকারে চলমান অস্থিরতার মধ্যে দেশটির বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল ওয়াশিংটন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
ট্রাম্প জানান, এই অস্ত্রগুলো কুর্দিদের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে তিনি জোর দিয়ে বলেন যে, শেষ পর্যন্ত এই অস্ত্রগুলো বিক্ষোভকারীদের হাতে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, ‘আমরা অনেক অস্ত্র পাঠিয়েছিলাম, কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম।’ তবে ঠিক কোন গোষ্ঠী বা কার মাধ্যমে এই কার্যক্রম চালানো হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন যে, তার ধারণা কুর্দিরাই ওই অস্ত্রগুলো নিজেদের কাছে রেখে দিয়েছে। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























