ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানকে ‘নরকের’ মুখোমুখি হতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখা হলে তাদের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’—সব একসঙ্গে ইরানে।’

ট্রাম্প আরও বলেন, ইরান যদি দ্রুত হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি তাদের জন্য ‘নরকের মতো’ হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, অন্যথায় ইরানে নরক নেমে আসবে।

তবে, ট্রাম্পের এই আল্টিমেটামকে ‘অসহায় ও দিশেহারা’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ইরান। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ।’ অন্যদিকে, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি শত্রুতা বাড়ে, তবে পুরো অঞ্চলটি আপনাদের জন্য নরকে পরিণত হবে; ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার বিভ্রম একটি চোরাবালিতে পরিণত হবে, যেখানে আপনারা ডুবে যাবেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: কূটনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত

হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানকে ‘নরকের’ মুখোমুখি হতে হবে: ট্রাম্প

আপডেট সময় : ০৮:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬