ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইরানের পাল্টা হামলা: বাহরাইন ও কুয়েতের পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাত হানার দাবি আইআরজিসি’র

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে যে, ইরানের জ্বালানি স্থাপনা ও সেতুতে হামলার প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন ও কুয়েতের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এই খবর আলজাজিরা সূত্রে জানা গেছে।

ইরানি গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ শহরের একটি সেতু এবং পেট্রোকেমিক্যাল শিল্পে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে। আইআরজিসি আরও সতর্ক করে জানিয়েছে, যদি বেসামরিক স্থাপনায় পুনরায় হামলা করা হয়, তবে তারা ‘আরো শক্তিশালী ও ব্যাপকভাবে’ দ্বিতীয় দফা হামলা চালাবে।

এদিকে, পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে জ্বালানি অবকাঠামো ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনাগুলোতে হামলা চালানো হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

ইরানের পাল্টা হামলা: বাহরাইন ও কুয়েতের পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাত হানার দাবি আইআরজিসি’র

আপডেট সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬