ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইরানের ছাড়ে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে তেল ট্যাঙ্কার পার

আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে ইরাকের একটি তেলবাহী ট্যাঙ্কার ইরানের বিশেষ ছাড় নীতির আওতায় নিরাপদে অতিক্রম করেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য সংস্থা এলএসইজি এবং কেপলারের তথ্যানুসারে, ‘ওশান থান্ডার’ নামের ট্যাঙ্কারটি ইরানের উপকূল ঘেঁষে প্রণালীটি পার হয়। এর একদিন আগেই ইরান ঘোষণা করেছিল যে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ইরাকের চলাচল বিধিনিষেধের আওতায় আসবে না।

মেরিন ট্রাফিক ট্র্যাকার অনুযায়ী, ট্যাঙ্কারটি সর্বশেষ ওমান উপসাগরে অবস্থান করছিল। কেপলারের তথ্যমতে, ‘ওশান থান্ডার’ গত ২ মার্চ প্রায় ১০ লাখ ব্যারেল বসরা হেভি ক্রুড তেল নিয়ে যাত্রা শুরু করে এবং এপ্রিলের মাঝামাঝি মালয়েশিয়ার পেঙ্গেরাং বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথে চলমান উত্তেজনার মধ্যেও ট্যাঙ্কারটির এই নির্বিঘ্ন চলাচলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

ইরানের ছাড়ে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে তেল ট্যাঙ্কার পার

আপডেট সময় : ০৭:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬